১৭০টি পাসপোর্টসহ ৮ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ নভেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৩৮

-

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন জাতিসংঘ পার্কের সামনে থেকে ১৭০টি পাসপোর্টসহ ৮ দালালকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছাকাছি একটি ভবনে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দালালরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের যোগসাজশে নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট তৈরি করে আসছেন বলে তিনি জানান।

হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল আবেদনকারীদের কাছ থেকে বেশি টাকা আদায় করার মাধ্যমে একটি দালাল চক্র পাঁচলাইশ পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরি করার কাজ করে দিচ্ছেন। এই সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছি। আটককৃতরা সত্যায়িত থেকে শুরু করে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যে সব নিয়ম কানুন পালন করতে হয়, তার সব কিছুতেই অনিয়ম করে আসছিল।’

তিনি আরও বলেন, ‘অভিযানের আগে সাদা পোশাকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে নিশ্চিত হওয়ার পর আমরা ১৭০টি পাসপোর্টসহ হাতেনাতে এই ৮ দালালকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: রাবিতে ছাত্রী অপহরণ: স্বামীসহ দুই জনের রিমান্ড মঞ্জুর 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের