নবীনগরে মহিলা আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ২৩:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১১:১১

স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা স্বপ্না আক্তারকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার জিনদপুর চারপাড়ায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, ‘আজ (বুধবার) উপজেলার জিনোদপুর ইউনিয়নের দশমৌজা বাজারে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে যান স্বপ্না আক্তার। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে জিনদপুর চারপাড়ার মাঝামাঝি স্থানে স্বপ্নাকে বহনকারী অটোরিকশা থামায় একদল দুর্বৃত্ত। এরপর তারা স্বপ্নাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। আমি অন্য একটি অটোরিকশায় পেছনেই ছিলাম। আমরা কাছাকাছি আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে স্বপ্নার মৃত্যু হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। অচিরেই দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান