ফেনীর তিন ইউনিয়নে ২৮ ডিসেম্বর উপ-নির্বাচন

ফেনী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৫:১৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৫:১৯

ফেনী ফেনীর তিনটি ইউনিয়নের সদস্য পদে ২৮ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড, পরশুরামের দরবারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ও সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে শূন্য রয়েছে। পরবর্তীতে ১৩ নভেম্বর এই তিন ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ নভেম্বর, যাচাইবাছাই ২৯ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।
এর আগে, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে সদস্য মারা যাওয়ায় ওই দু’টি পদ শূন্য ঘোষণা করা হয়। এছাড়া পরশুরামের দরবারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার চাকরির কারণে অন্যত্র চলে যাওয়ায় ওই ওয়ার্ডটিও শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের