কুলাউড়ায় ভগ্নিপতিকে খুনের অভিযোগে শ্যালক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ০১:১৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ০১:১৮

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধের জেরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতলাপুর চা বাগানের বাউরীটিলা শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যালককে আটক করেছে পুলিশ।

আটক শ্যালক শশধর মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে বিরোধ দেখা দেওয়ায় এ ঘটনা ঘটে।’

কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া এলাকাবাসীর হাতে আটক ঘাতক শশধর বাউরীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম