‘২১ দিনের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে’

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৭, ২১:৫২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ২২:০২

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ২০১৪ সালের মতো দীর্ঘমেয়াদী নয়, আন্দোলন শুরুর ২১ দিনের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘বিএনপি সব সময়ই নির্বাচনমুখী দল। কিন্তু দমন-পীড়ন চালিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রবিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ থেকে মিনু এ হুঁশিয়ারি দিয়েছেন।

সমাবেশে মিজানুর রহমান মিনু প্রধান অতিথি ছিলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নগর বিএনপি।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানার সভাপতি শওকত আলী, মতিহার থানার সভাপতি আনসার আলী ও শাহমুখদম থানার সভাপতি মনিরুজ্জামান শরীফ প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম