ফসলি জমিতে ইটভাটা

বগুড়া প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:২৯

মথুরাপুর জোলাগাতি এলাকার ফাইভ স্টার ইট ভাটা

বগুড়ার ধুনটে আইন অমান্য করে ফসলি জমিতে ভাটা তৈরি অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইট তৈরি ও পোড়ানো হচ্ছে কাঠ দিয়ে। এর ফলে পরিবেশ দুষণ বাড়ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

এ ব্যাপারে তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। অপরদিকে ভাটা মালিকরা কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি। তবে তারা পরিবেশ অধিদফতরে আবেদন করেছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, সংরক্ষিত আবাসিক ও বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বনভূমি, অভয়ারণ্য, জলাভূমি ও কৃষি প্রধান এলাকাসহ পরিবেশ সঙ্কাটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না। অমান্য করলে ৫ বছরের জেল ও জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন বিল ২০১৩ পাশ হয়েছে। তারপরও এ আইন অমান্য করে ধুনটে ফসলি জমি ও আবাসিক এলাকায় ইট ভাটা তৈরি করা হয়েছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ধুনটের গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া এলাকায় স্থানীয় হিরণ মণ্ডল ও পলাশ আকন্দ চক ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিন ফসলি জমিতে ‘জনতা ইট ভাটা’ স্থাপন করা হয়েছে। এছাড়াও উপজেলার জোলাগাতি ও কুড়িগাতি মৌজায় তিনটি ফসলি জমিতে অবৈধভাবে ৬টি ইটভাটা স্থাপন করা হয়েছে। ইট ভাটাগুলো হচ্ছে, ফাইভ স্টার, আদর্শ ব্রিকস, একতা ব্রিকস, তিনবন্ধু ব্রিকস ও প্রগতি ব্রিকস। এসব ভাটার পরিবেশ অধিদফরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স নেই। ভাটাগুলো ইট পোড়ানোর জন্য অবাধে কাঠ পোড়াচ্ছে। অন্যদিকে ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যহৃত মাটির ব্যবহার হ্রাস করার জন্য ৫০ ভাগ ফাঁপা ইট তৈরির বিধানও মানা হচ্ছে না। ভাটার মলিকেরা অনুমোদন ছাড়াই ফসলি জমি, মজা পুকুর, খাল, বিল, নদী ও পতিত জায়গা থেকে অবাধে মাটি কাটছেন। এসব ভাটার মাটি ও ইট ট্রাকে পরিবহণের ফলে গ্রামীণ সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চক ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘এসব ইট ভাটার ধুলোবালি ও কালো ধোঁয়ায় শিক্ষার্থীরা সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আশপাশের গাছপাড়া মরে যাচ্ছে। বিষয়টি আমি শিক্ষা বিভাগকে জানিয়েছেন।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান জানান,প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অবৈধভাবে স্থাপিত ইট ভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগাতি গ্রামের আমিনুল ইসলাম জানান, ইট ভাটার ধুলোবালু ও কালো ধোঁয়ায় আশপাশে বসবাসকারীরা নানা রোগে আক্রান্ত হওয়া ছাড়াও ফসলের ক্ষতি হচ্ছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়ে এর কোনও প্রতিকার পাওয়া যায়নি।

চক ডাকাতিয়া গ্রামে জনতা ইউ ভাটা

জোলাগাতি এলাকার ফাইভ স্টার ইট ভাটার মালিক বকুল হোসেন বলেন,‘কৃষি অফিসারের প্রত্যায়নপত্র নিয়ে ভাটার ব্যবসা পরিচালনা করা যায়।’

বন্ধু ব্রিকসের মালিক ওমর ফারুক খান তার ভাটার বৈধ কাগজপত্র আছে দাবি করলেও তিনি কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র ছাড়া জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের কোনও কাগজপত্র দেখাতে পারেননি। একইভাবে ব্যবসা করছেন, প্রগতি ইট ভাটার মালিক মিজানুর রহমানও।

ধুনট উপজেলা কৃষি অফিসের হিসাব অনুসারে, এ উপজেলায় ২০ হাজার ৭০ হেক্টর আবাদি জমি রয়েছে। আর ইট ভাটা রয়েছে, ধুনট সদর ইউনিয়নে ৩টি, চৌকিবাড়িতে ২টি, কালেরপাড়া ২টি, এলাঙ্গীতে ২টি গোশাইবাড়ি ৩টি, নিমগাছি ১টি, গোপালনগর ২টি, মথুরাপুর ৮টিসহ সর্বমোট ২৩টি।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক কৃষি কর্মকর্তা বলেন,এসব অবৈধ ইট ভাটার জন্য প্রায় এক হাজার বিঘা ফসলি জমি ব্যবহার করা হচ্ছে। প্রতি মৌসুমেই জমির টপ সয়েল (উপরি ভাগের মাটি) ইট তৈরির কাজে ব্যবহার হচ্ছে। ফলে মাটির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে। এছাড়া জমি নিচু হওয়ায় সেখানে জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে। এর ফলে আগামী কয়েক বছরে মধ্যে এ উপজেলায় ফসল উৎপাদন কমে যাবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা সাংবাদিকদের বলেন,‘অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,‘সময়ের অভাবে তদন্ত করতে পারিনি।’

বগুড়ায় পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মকবুল হোসেন বলেন,‘ধুনটের ইট ভাটাগুলোর  আবেদন পাওয়া গেছে। কিন্তু কাউকে ছাড়পত্র দেওয়া হয়নি।’ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইট ভাটা স্থাপন আইনের পরিপন্থী মন্তব্য করে তিনি বলেন,‘জনবল সঙ্কটের কারণে এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না।’

বগুড়ার জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘তদন্ত করে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 আরও পড়ুন: পরিত্যক্ত অবস্থায় ৪৫ হাজার টাকা পেয়েছে বিজিবি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান