আইএইচটি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রাজশাহী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৩

আইএইচটিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা ছাত্রীদের ওপর হামলার ঘটনায় রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগ এ ঘোষণা দিয়েছে। রাজশাহী মহানগর ছাত্রলীগ শাখার দফতর সম্পাদক ফজলে রাব্বির ইমেইল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ ও বুধবার (৬ ডিসেম্বর) অপ্রীতিকর ঘটনা ঘটানোর কারণে আইএইচটি শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহসভাপতি মিজান, ফায়সাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুহিনকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।

বুধবার সকাল সোয়া ১১টার দিকে ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত বন্ধ ও নিরাপত্তার দাবিতে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় অন্তত ৫ ছাত্রী আহত হন। এদের মধ্যে তিন জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে শিক্ষার্থীদের বুধবার বিকাল ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান