দিরাইয়ে বখাটের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৯

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় বখাটের ছুরিকাঘাতে মুন্নী বেগম (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার আনোয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এ তথ্য জানিয়েছেন।

নিহত মুন্নী বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ইতালি প্রবাসী হিফজুর রহমানের মেয়ে। দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবছর সে এসএসসি পরীক্ষার্থী হিসেবে ফরম পূরণ করেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মদনী মহল্লার নিজ বাসায় লেখাপড়া করার সময় বখাটে ইয়াহিয়ার ছুরিকাঘাতে মুন্নী বেগম নিহত হন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম