এমপি গোলাম মোস্তফার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৭:২৯

এমপি গোলাম মোস্তফার দ্বিতীয় জানাজা

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি গোলাম মোস্তফা আহম্মেদের দ্বিতীয় জানাজা গাইবান্ধা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গাইবান্ধা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়।

এর আগে, এমপি গোলাম মোস্তাফার লাশবাহী একটি হেলিকাপ্টার দুপুর ২.৪০ মিনিটে গাইবান্ধা শহরের শাহ্ আবদুল হামিদ স্টোডিয়াম মাঠে অবতরণ করে। লাশবাহী হেলিকাপ্টারের সাথে গোলাম মোস্তাফা আহম্মেদের একমাত্র ছেলে মেহেদী মোস্তফ মাসুমসহ পরিবারের লোকজন ছিলেন।

 হেলিকাপ্টার অবতরণের পর লাশ নামিয়ে রাখা হয় মাঠে। সেখানে গোলাম মোস্তফা আহম্মেদের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এছাড়া এসময় আ.লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

  স্থানীয় নেতাকর্মীরা এমপি গোলাম মোস্তফার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন

দ্বিতীয় জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে তার লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। গ্রামের বাড়িতে লাশ পৌঁছালে গোলাম মোস্তফাকে শেষ বারের মতো এক নজরে দেখার জন্য দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের ঢল নামে।

গোলাম মোস্তফা আহম্মেদের মেয়ে জামাই মাহ আলম বলেন, ‘লাশ নিজ বাড়ির উঠানে রাখা হয়েছে। বাদ মাগরিব চন্ডিপুর ফুটবল খেলার মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ নিজ বাড়ি উঠানে দাফন করা হবে।

 আরও পড়ুন: এমপি’র মৃত্যুতে সুন্দরগঞ্জে শোকের ছায়া

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান