বিজিবি দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

হিলি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১২:১৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১২:১৮

বিজিবি দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিএসএফও বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবিকে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ মিলিত হয়। পরে সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মিথিলেশ শেখরের হাতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার তুলে দেন। এসময় বিএসএফও বিজিবি দিবসের জানিয়ে কুশল বিনিময় করেন। এসময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিএসএফ-এর রায়গঞ্জ সেক্টরের ডিআইজি, পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফঅফিসারসহ অধীনস্থ বিএসএফ ক্যাম্পগুলোর জন্য সর্বমোট ৮ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আবু নাছের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বিজিবি দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৮ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। এসময় তারাও আমাদের দিবসের শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে দুবাহিনীর মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান