রূপগঞ্জে মানবন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ২০:১২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ২০:৩৭

রূপগঞ্জে কৃষি জমি দখলের প্রচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষি জমি রক্ষায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পুলিশি বাধাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। কর্মসূচির আয়োজকরা পরে ভূমিদস্যুদের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা এশিয়ান বাইপাস সড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজট তৈরি হয়। রবিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার এশিয়ান বাইপাস সড়কের দাউদপুর ইউনিয়নের হঠাৎ মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, উপজেলার দাউদপুর ইউনিয়নের রঘুরামপুর, বাঘবাড়ি, কুলিয়াদী মৌজার কয়েক হাজার একর কৃষি জমি কৌশলে দখলের পাঁয়তারা চালাচ্ছে ‘প্যালেস-ওয়ান’ নামের একটি আবাসন কোম্পানি। অ্যাডভোকেট রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি আবাসন কোম্পানিটিকে সহযোগিতা করছে। ওই ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছের লোক পরিচয় দেন। কৃষকদের কম টাকায় জমি লিখে দিতে চাপ প্রয়োগ করে থাকেন তিনি। এমনকি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েও তিনি কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি লিখিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
মানববন্ধনে পুলিশ বাধা দিলে পরে তা বিক্ষোভ মিছিলের মাধ্যমে মহাসড়ক অবরোধ করে এর মধ্যে পুলিশের সহায়তায় জমি না কিনেই রূপগঞ্জের একটি জমিতে প্যালেস-ওয়ানের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এতে স্থানীয় কৃষক-জনতা উত্তেজিত হয়ে ওঠে। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে এলাকার কৃষক-জনতা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন রফিকুল ইসলামের বিরুদ্ধে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের হঠাৎ মার্কেট এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
শান্তিপূর্ণ এই কর্মসূচি চলাকালে পুলিশ বাধা দিলে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। এসময় তারা পুলিশের বিরুদ্ধে মারমুখী হয়ে উঠলে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে একপর্যায়ে উত্তেজিত জনতা এশিয়ান বাইপাস সড়ক অবরোধ করে পুলিশ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট তৈরি হয়।
তবে জমি দখলে সহায়তা ও মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ কেন মানুষের জমি দখলে সহায়তা করবে? এটা অসম্ভব। আর পুলিশ কর্মসূচিতেও বাধা দেয়নি। স্থানীয়রা রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করায় পুলিশ জনস্বার্থে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।’
আরও পড়ুন-
নারায়ণগঞ্জে পাইরেসি চক্রের ২৩ সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার
রংপুর সিটি নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম