ভারতীয় ভিক্ষুক বাংলাদেশে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ০৭:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ০৭:২৩

রাম সিংহ ভারতীয় এক ভিক্ষুককে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। রাম সিংহ (৬০) নামের ওই ভারতীয় গত ২৬ দিন ধরে বগুড়ার শেরপুরে থানা হাজতে বন্দি রয়েছেন। শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত এ খবর নিশ্চিত করেছেন।

এসআই পুতুল মোহন্ত জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ওই ভিক্ষুককে ফেরত পাঠাতে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ চলছে। রাম সিংহ ভারতের উত্তর প্রদেশের বিহার রাজ্যের গৌরবপুর এলাকার বুইদ্ধ্যা সিংহের ছেলে। তার মায়ের নাম মংলু সিংহ।

এসআই পুতুল মোহন্ত জানান, রাম সিংহ ভিক্ষা করতে করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর গাড়িতে বগুড়ার শেরপুরের ধুনট মোড়ে আসেন। তবে তিনি কবে বাংলাদেশে ঢুকেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। গত ২৯ নভেম্বর দুপুরে তিনি শেরপুরের খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে ভিক্ষা করছিলেন। এ সময় ‘রোহিঙ্গা’ সন্দেহে জনগণ তাকে আটক করে থানায় খবর দেন। পরে তাকে থানায় আনা হয়। তার ভাষা বুঝতে স্থানীয় এক সাঁওতালের সহায়তা নিতে হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, রাম সিংহকে দেশে ফেরত পাঠাতো ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করছেন। শোনা যাচ্ছে, হাই কমিশন থেকে কর্মকর্তারা এসে তাকে নিয়ে যাবেন। বর্তমানে তিনি শেরপুর থানা হেফাজতে আছেন। থানা থেকে তার সব ব্যয় বহন করা হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী