বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ১০:৪৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১০:৪৭

বেনাপোল সিগারেট উদ্ধার ছবি

বেনাপোল থেকে ৭৬০ কার্টুন ইজিলাইট ও ইজি গোল্ড নামে বিদেশি সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে স্থানীয়বন্দর থানার ভবারবেড় গ্রামের মাঠ থেকে এগুলো উদ্ধার করা হয়। যার সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারাধন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি চোরাচালানিরা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের একটি চালান নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। সিগারেটের চালানটি নিয়ে তারা ভবারবেড় গ্রামের মধ্যে দিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সিদ্দিকুর রহমান ও নজরুল ইসলাম নামে বিজিবির দুই সদস্য ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় চোরাচালানিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এর মধ্য থেকে ৭৬০ কার্টুন ইজিলাইট ও ইজিগোল্ড সিগারেট পাওয়া যায়। 

৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান, ‘নিয়োমানুযায়ী সিগারেটগুলো বাজেয়াপ্ত করার জন্য ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।’

আরও পড়ুন: দর্শনীয় পর্যটন কেন্দ্র হতে পারে মজিদপুর জমিদার বাড়ি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি