আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:২৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:২৫

গ্রেফতার

কেরানীগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে  ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। শনিবার (৩০ডিসেম্বর) দুপুর আড়াইটায় কদমতলী গোলচত্বরে ডিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, কবির ভূঁইয়া (৩৫), রুবেল (২৮), রাসেল (২৬), নিজাম ওরফে মিজান (৩২), কামাল ওরফে মাইক কামাল (৪০), দেলোয়ার হোসেন ওরফে দিলু (২৮), সোহরাব (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপারের লিখিত বক্তব্য থেকে জানা যায়, গত ১২  ডিসেম্বর মডেল থানার আটি জয়নগরের মো. ফারুক হোসেনের  বাড়িতে রাত ৩টার দিকে ২০/২৫জন ডাকাত গ্রিল কেটে ভেতরে ঢুকে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ১৫০,০০০ টাকা ও ৮০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। পরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহাম, ঢাকা জেলা দক্ষিণ ডিবির ইনচার্জ মো. শাহ জামান, ইন্সপেক্টর মো. নাজমুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সাত জনকে গ্রেফতার করে।

গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতরা লুণ্ঠিত স্বর্ণ মিন্টু মণ্ডল নামে রাজধানীর এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। মিন্টু মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। তবে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান লিখিত বক্তব্যে আরও বলেন,‘এই আন্তঃজেলা ডাকাত দল কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছে। আমরা খুব শিগগিরিই ডাকাত দলের সব সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হবো। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির ইনচার্জ মো. শাহ জামান, ইন্সপেক্টর মো. নাজমুল হাসান।

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে তিন জন নিহত 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান