টঙ্গীতে প্রকাশ্যে ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৩আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৩

টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময়

টঙ্গীতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার সকালে টঙ্গী বাজারের চেয়ারম্যান বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির পর টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। টঙ্গী থানার পরিদর্শক মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

টঙ্গী বাজারের জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেন সাংবাদিকদের জানান, ‘টঙ্গী বাজারে তার পাইকারি চাল-ডালের ব্যবসা প্রতিষ্ঠান আছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে জাকির হোসেন ও তার সঙ্গী আরজুকে নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকার ব্যাগ নিয়ে রিকশায় করে স্থানীয় ন্যাশনাল ব্যাংক শাখার দিকে যাচ্ছিলেন। পথে বাজারের চেয়ারম্যান বাড়ি মোড়ে পৌঁছলে দুটি মোটারসাইকেল করে চার ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। টাকার ব্যাগ রক্ষার চেষ্টা করলে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে তার সঙ্গী আরজু আহত হন। ছিনতাইকারীরা ফাঁকা গুলি করলে রাস্তা ফাঁকা হয়ে যায়। তারা মোটরসাইকেলে ওঠে পূর্বে বউ বাজারের দিকে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার পথে ছিনতাইকারীরা একাধিক ফাঁকা গুলি করলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

টঙ্গী থানার পরিদর্শক মো. হাসানুজ্জামান জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত ওই ঘটনায় থানায় কোনও মামলা হয়নি।

আরও পড়ুন: আ.লীগ নেতার ছেলেসহ দুই দলিল লেখকের বিরুদ্ধে দুদকের মামলা 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম