গ্রেনেডসহ চট্টগ্রামে নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জানুয়ারি ২০১৮, ০১:৫০আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০১:৫২





চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার (০১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় তাদের গ্রেফতার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সিটিটিইউ) পলাশ কান্তি নাথ জানান, শুভপুর বাসস্ট্যান্ডের বিপরীত পাশের বড় মিয়া মসজিদের কাছের ৫তলাবিশিষ্ট ১২৬ নম্বর ভবনের পাঁচ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই নব্য জেএমবি সদস্য হলো আশফাকুর রহমান ওরফে আবু মাহের আল বাঙালী ওরফে রাসেল ওরফে সেলেবী তিতুস (২২) ও রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাউদ্দিন আইয়ুবী ওরফে আবু তাইসীর আল বাঙালী (১৯)। এদের মধ্যে আশফাক ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা এবং রাকিবুলে গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ এলাকায়।
পলাশ কান্তি নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হাতে তৈরি ৮টি গ্রেনেড, দুটি বড় বোমা ও দুটি সুইসাইডাল বেল্ট টার্গেট ওয়ান লেখা স্কেচের একটি ম্যাপ উদ্ধার করা হয়েছে। যেই ম্যাপে সদরঘাট থানাকে মূল টার্গেট করা হয়েছে। কিভাবে যাবে, কোন দিক থেকে এসে অপারেশন করবে সব কিছু তাতে উল্লেখ ছিল। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ও একটি মোবাইল ট্যাব উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তাদের আমিরের নাম ডন। ডনের আসল নাম আমরা এখনও পাইনি। চট্টগ্রামে পুলিশ অথবা র্যা বের কোনও স্থাপনায় হামলা চালানোর জন্য ডন তাদের পাঠিয়েছে। তারা কাছের সদরঘাট থানাকে টার্গেট হিসেবে গ্রহণ করেছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘মেসবাহ নামে একজন ওই বাসাটি দুই মাস আগে ভাড়া নিয়েছিল। ভাড়া নেওয়ার সময় তারা বলেছিল তাদের টায়ারের ব্যবসা আছে। পুরাতন টায়ার সংগ্রহ করে তারা ঢাকায় ওই টায়ারগুলো পাঠায়।’
বাসায় কয়জন থাকতেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাসায় আসা-যাওয়া করে কয়েকজন থাকতেন। তবে কখনও একই সময় তিন চার জনের বেশি ছিলেন না বলে ভবনের লোকজন জানিয়েছেন।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম