নাটেশ্বরের প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিদর্শন করলেন অর্থমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ২০:২৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ২০:২৮

নাটেশ্বর বৌদ্ধ মন্দির প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর বৌদ্ধ মন্দির প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার (৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে খনন কাজ ঘুরে দেখেন তিনি।

পরে আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এই প্রত্নতাত্ত্বিক খননের অঞ্চলকে একটি পুরাতন শহরে রুপান্তরিত করা হবে। পর্যবেক্ষণ দলকে প্রশিক্ষণ দিতে ও আরও সমৃদ্ধশালী করতে মহেঞ্জোদারোতে পাঠানো হবে। এই সরকারের আমলেই আমরা নাটেশ্বর খনন কাজের ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করবো।’

নাটেশ্বর বৌদ্ধ মন্দির প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ উল আলম লেনিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর দেউলে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলছে। প্রায় ১০ একর জমিতে খনন কাজের বিশালতা ও সংরক্ষণের কথা চিন্তা করে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে চীনের হুনান প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটকে আমন্ত্রণ জানাযনো হয়। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত যৌথভাবে খননের পর পাঁচ হাজার বর্গমিটারের বেশি এলাকায় খনন কাজ চালানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
বিমানে দীর্ঘ সফর, মাঝ-আকাশে খাবার বাছাইয়ে সতর্ক থাকুন
বিমানে দীর্ঘ সফর, মাঝ-আকাশে খাবার বাছাইয়ে সতর্ক থাকুন
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়েছে আসামি
হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়েছে আসামি
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ