কুঠিবাড়ি ও লালনের মাজার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ২২:০৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ২২:১৭

কুঠিবাড়িতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তার স্ত্রী

কুষ্টিয়ার কুঠিবাড়ি ও লালনের মাজার পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৬ জানুয়ারি) দুই দিনের সফরে কুষ্টিয়ায় গিয়ে রাষ্ট্রপতি কুঠিবাড়ি ও লালনের মাজার পরিদর্শনে যান।

শনিবার বেলা ২টার দিকে হেলিকপ্টার থেকে কুষ্টিয়া স্টেডিয়ামে নামেন রাষ্ট্রপতি। এসময় তার সঙ্গে ছিলেন– তার স্ত্রী রাশিদা খানম, ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মেয়ে স্বর্ণা হামিদ ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

কুষ্টিয়া স্টেডিয়াম থেকে সার্কিট হাউসে গেলে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বেলা ৩টার দিকে তিনি কুষ্টিয়া শিলাইদহের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে কুঠিবাড়ির পুকুর পাড়ে একটি বকুল গাছের চারা রোপণ করেন এবং সপরিবারে শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করেন। এরপর রাষ্ট্রপতি কুঠিবাড়ির পুকুর পাড়ে বকুল তলা সাংস্কৃতিক গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে প্রত্নতত্ত্ব বিভাগের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন তাকে কাঠের তৈরি রবীন্দ্রনাথের বজরার অনুকৃতি উপহার দেন। এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আবদুর রউফ, কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান ও রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব, সামরিক সচিব, এসএসএফ পরিচালক, পিজিআর পরিচালকসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় তিনি কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার পরিদর্শন করেন। এসময় লালন একাডেমির শিল্পিরা তাকে লালনসঙ্গীত শোনান।

রবিবার (৭ জানুয়ারি) সাড়ে ১২টায় রাষ্ট্রপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দেবেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান