রিট করেছে বিএনপি, দোষ চাপাচ্ছে আ.লীগের ওপর: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৫৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:০০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি- প্রতিনিধি)

বিএনপি নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা বলার প্রতিযোগিতায় নেমেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘রিট করেছে বিএনপি, আর এখন ওই দলের নেতারা দোষ চাপাচ্ছেন আওয়ামী লীগের ওপর।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে বেগমগঞ্জ উপজেলায় চার লেনের সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করেছেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা। এখন বিএনপি নেতারা বলছেন, রিটকারী নাকি সরকারের এজেন্ট।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন হলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত ছিল দাবি করে তিনি বলেন, ‘আমাদের প্রার্থী ছিলেন ক্লিন ইমেজের। অন্যদিকে, বিএনপি প্রার্থীর নাম প্যারাডাইস পেপারস কেলেংকারিতে এসেছে। নিঃসন্দেহে ভোটারদের কাছে আমাদের প্রার্থীরই গ্রহণযোগ্যতা বেশি।’

চলতি বছর নির্বাচনের বছর মন্তব্য করে তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন হয়ে গেলে ভালো হতো। আমরা জয় দিয়ে নির্বাচনের পথে অগ্রসর হতে পারতাম।’

বিএনপিকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের নেতারা একে-অন্যকে সরকারের এজেন্ট মনে করে। কে কত বেশি সরকারের বিরুদ্ধে নোংরা কথা বলবে, এ প্রতিযোগিতায় নেমেছে তারা।’

নোয়াখালীর ব্যাপারে তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩টি প্রতিশ্রুতি আছে। আর তা হলো– নোয়াখালীতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল পুনঃখনন এবং সোনাপুর -জোরালগঞ্জ সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করা। এ সরকারের আমলেই প্রকল্পগুলোর কাজ শেষ হবে। এছাড়া ২ হাজার ১শ’ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা টমছম ব্রিজ থেকে বেগমগঞ্জ সড়কের ফোর লেনের কাজ আগামী মাসে শুরু হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন– অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ান, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী