'জঙ্গি' নাফিসের লাশ নেবেন না বাবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জানুয়ারি ২০১৮, ১১:৩৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৩:০৫

জঙ্গি নাফিস ঢাকার নাখালপাড়ায় র‌্যাবের অভিযানে নিহত জঙ্গি নাফিস উল ইসলামের লাশ নিতে চায় না তার পরিবার। দাফনের জন্য নাফিসের লাশ যদি চট্টগ্রামে তাদের কাছে পাঠানো হয় তাহলে তা গ্রহণ করবেন না বলে তার বাবা নজরুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন। 
নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছেলে জঙ্গি হয়ে গেছে।  জঙ্গি হওয়ার আগ পর্যন্ত সে আমার ছেলে ছিল। নিখোঁজ হয়ে মারা যাওয়ার পর একজন জঙ্গির লাশ আমি কেন গ্রহণ করবো?’ 
তিনি আরও বলেন, ‘আমি লাশ গ্রহণ না করার মাধ্যমে জঙ্গিদের এই বার্তা দিতে চাই যে, তারা কেন ওই পথে যাচ্ছে, যেখানে মারা যাওয়ার পর তাদের লাশ পরিবার পর্যন্ত গ্রহণ করে না। ' 
নজরুল ইসলাম বলেন, ‘আমার সন্তানকে যারা বিপথে নিয়ে গেছে সরকার যেন তাদের বিচার নিশ্চিত করে। তাদের জন্য আমার মতো কেউ যেন সন্তান না হারায়। কোনও মা-বাবাকে যেন তার ছেলের জন্য লজ্জিত হতে না হয়।’
গত ১২ জানুয়ারি রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিন জঙ্গি নিহত হয়। এদের মধ্যে মেজবাহ নামে একজনের পরিচয় আগেই পাওয়া গেছে। অপর দু’জনের পরিচয় জানতে ১৮ জানুয়ারি তাদের ছবি প্রকাশ করে র‌্যাব। এরপর ১৯ জানুয়ারি নজরুল ইসলাম ঢাকায় এসে নাফিসের লাশ শনাক্ত করেন। 
এর আগে গত বছরের ৬ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নাফিস। সে নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় ৭ অক্টোবর তার বাবা চকবাজার থানায় একটি ডায়েরি করেছিলেন। বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় নাফিস ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে।

নাফিসের বাবার দায়ের করা জিডির সূত্র ধরে তাকে খুঁজতে গিয়ে পুলিশ ১ জানুয়ারি নগরীর মাদারবাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পায়। ওই আস্তানা থেকে নব্য জেএমবির সুইসাইডাল স্কোয়াডের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। নব্য জেএমবি'র এ তিন সদস্য নগরীর সদরঘাট থানায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম