বগুড়ায় পুলিশের গুলিতে এক ‘ডাকাত’ আহত

বগুড়া প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ১৪:৫১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৪:৫১

বগুড়া

বগুড়ায় মোখলেস প্রধান (২৮) নামে এক ‘ডাকাত’ পুলিশের গুলিতে আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার গভীর রাতে শহরতলির ছিলিমপুর মালগ্রামে এ ঘটনা ঘটে। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এসআই ওয়াদুদ সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করেছেন।

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রবিবার রাত আড়াইটার দিকে বগুড়া শহরতলির ছিলিমপুর মালগ্রাম নতুন রাস্তার গোরস্থানের পাশে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত সমবেত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে। ককটেলের স্প্লিন্টারের আঘাতে কনস্টেবল আনসার আলী ও সিরাজুল ইসলাম আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও শর্টগান দিয়ে ৫ রাউন্ড গুলি করে। পরে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে হাটুতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা মোখলেস প্রধানকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবুল প্রধানের ছেলে। এছাড়াও পুলিশ সেখান থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, দুটি হাসুয়া ও একটি বড় চাপাতি উদ্ধার করে। পরে ডাকাত মোখলেসকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ‘আহত’ দুই কনস্টেবলকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও  জানান, মোখলেস বগুড়ার নিশিন্দারা এলাকায় বসবাস করে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। সে গত ১৮ জানুয়ারি রাতে শহরতলির তিন মাথা এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

সদর থানা ওসি এমদাদ হোসেন জানান, মোখলেসের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে।

 আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী