ঝালকাঠিতে সিমেন্ট ভর্তি কার্গো জাহাজ ডুবি: চালকসহ নিখোঁজ ২

ঝালকাঠি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ১৯:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৯:১১

কার্গোডুবি

ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালি নদীতে ঢাকা-বরগুনাগামী যাত্রীবাহী  লঞ্চের ধাক্কায় সিমেন্ট ভর্তি একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলার চালক হাসান ও তার সহযোগী পান্নু নিখোঁজ রয়েছেন। তবে ট্রলারের থাকা মাওলা নামে আরেকজন সাঁতরে তীরে উঠেছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে জেলার কাঁঠালিয়া উপজেলার বিশখালি নদীর মশাবুনিয়া গ্রামের শৈলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রলার ডুবির সময় বেঁচে যাওয়া মাওলা জানান, সোমবার সন্ধ্যায় বরিশাল এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরির ঘাট থেকে ১৫শ’ ৫৯ বস্তা সিমেন্ট বোঝাই করে তাদের ট্রলারটি বরগুনার কাকচিড়া উদ্দেশে রওনা হয়। ভোরের দিকে ঝালকাঠির কাঁঠালিয়ার সৈলার চর এলাকায় কুয়াশার কারণে ট্রলারটি নোঙর করে রাখা হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি পুবালী-১ নামে একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায় এবং চালক হাসান ও তার সহকারী পান্নু নিখোঁজ হয়।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহাম্মদ ফয়জুল আলম জানান, ‘বরিশাল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে জন্য যাচ্ছে। নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারের জন্য নদীতে উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুত পারেন: ছোট ভাইকে হত্যায় বড় ভাইসহ দুই জনের যাবজ্জীবন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী