বিষখালী নদীতে কার্গো ডুবি, নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৩

কার্গোডুবি

ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালি নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় সিমেন্ট ভার্তি একটি কার্গো জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করছে নৌ ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে ডুবে থাকা কার্গো জাহাজের মধ্য থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে কার্গো জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতরা হলেন, কার্গো জাহাজের সুকানি পান্নু মিয়া ও বাবুর্চি হাসান। পান্নু ঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং হাসান ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের লে. কমান্ডার মোখলেছুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল বুধবার অভিযান চালায় এবং অভিযানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে দুই জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ মামলা করতে চাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য মঙ্গলবার ভোর রাতে বিষখালী নদীর কাঁঠালিয়া উপজেলার মশাবুনিয়া লঞ্চঘাট এলাকায় ১৫৬০ বস্তা সিমেন্ট বোঝাই নোঙর করা একটি কার্গোকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পূবালী-১ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কার্গোতে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন মাওলাদ হোসেন সাঁতরিয়ে তীরে উঠেন।

 আরও পড়ুন: সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ১২ নেতাকর্মী আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি