ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬, বিজিবি মোতায়েন

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৮

ঝিনাইদহে বিজিবি মোতায়েন করা হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় পুলিশ বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলার ৬টি উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের ১৬ জন ও বিএনপির ৩০ জন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ও দায়রা জজ আদালত চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া জেলায় ৪ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক টহল দিচ্ছে।

ঝিনাইদহে পুলিশ মোতায়েন করা হয়েছে

 আরও পড়ুন: কসবায় গণপিটুনিতে ডাকাত নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান