চাঁদপুরে মৌমাছির আক্রমণে প্রাণ গেল কৃষকের, আহত ৩

চাঁদপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৩৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৪৮

চাঁদপুর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পাটন গ্রামে মৌমাছির আক্রমণে অলি উল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের এ ঘটনায় তার দুই ছেলে সিফাত (৫), রিফাত (৩) ও পাশের বাড়ির দুখু মিয়া (৪৫) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী ফাতেমা বেগম জানান, অলি উল্লাহ তার দুই ছেলেকে নিয়ে নিজের আলুর জমি দেখতে যান। সে সময় পাশের একটি গাছ থেকে মৌমাছির দল তাদের উপর হামলা চালায়। এতে দুই ছেলে ও প্রতিবেশি দুখু মিয়াসহ অলি উল্লাহ আহত হন। চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে পাশের নায়েরগাঁও বাজারের জমজম হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কোনও চিকিৎসক না থাকায় সরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। সরকারি হাসপাতালে নেওয়ার পথে অলি উল্লাহ মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী