মেসেঞ্জারে প্রশ্নপত্র ও উত্তর, দিনাজপুরে ২ পরীক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৩

দিনাজপুর পরীক্ষা শুরুর আগেই মোবাইল ফোনের মেসেঞ্জারে প্রশ্নপত্র ও উত্তর পাওয়ায় দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ী কেন্দ্রে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ  রবিবার ওই কেন্দ্রে তথ্য ও যোগাযাগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষা শুরু হওয়ার ৪০ মিনিট আগে খানসামা উপজেলার মোজাম্মেল হোসেনের ছেলে আরাফাত হোসেন ও শহীদুল ইসলামের ছেলে সৈকত জামানের ফেসবুক মেসেঞ্জারে প্রশ্ন এবং উত্তরপত্র পাওয়া যায়। তারা খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

এ বিষয়ে জানতে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব গোলাম মোস্তফা জানান, পরীক্ষা শুরু হওয়ার ৪০ মিনিট আগে আরাফাত হোসেন ও সৈকত জামানের ফেসবুক মেসেঞ্জারে প্রশ্নপত্রের সেট ও উত্তরপত্র পাওয়া যায়। পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তা এবং পুলিশের সহায়তায় ওই দুই ছাত্রের মোবাইল ফোন জব্দ করা হয়। পরে পরীক্ষা শুরু হলে প্রশ্ন এবং উত্তরপত্রের সঙ্গে মিল পাওয়া যাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

বীরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুজ্জামান দুই ছাত্রকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম