বেত্রাঘাতের লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে মেয়েটি

গাজীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫০

গাজীপুর বিদ্যালয়ের বাইরে সহপাঠীরা হট্টগোল করায় দশম শ্রেণির ছাত্রীটিকে অফিস ডেকে নেন এক শিক্ষক। প্রায় চার ঘণ্টা তাকে সেখানে বসিয়ে রাখা হয়। পরে প্রধান শিক্ষক তাকে বেত্রাঘাত করে স্কুল থেকে চলে যেতে বলেন। এরপর থেকে লজ্জায় মেয়েটি আর স্কুলে যাচ্ছে না।

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটী উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিককে অভিযুক্ত করে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অভিযোগ দেওয়ার সময় শিক্ষার্থীর বাবাও তার সঙ্গে ছিলেন।

তাদের অভিযোগ থেকে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের বাইরে ওই ছাত্রীর কয়েকজন সহপাঠী হট্টগোল করছিল। এসময় মনিরুজ্জামান নামের এক শিক্ষক কমনরুম থেকে তাকে অফিস কক্ষে ডেকে নেন। সেখানে তাকে প্রায় চার ঘণ্টা বসিয়ে রাখা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে প্রধান শিক্ষক আলী মনসুর মানিক এসে দুটি বেত্রাঘাত করে ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে চলে যেতে বলেন।

শিক্ষার্থীর বাবা রতন মিয়া জানান, ছাত্ররা বিদ্যালয়ের বাইরে হট্টগোল করেছে। সেখানে আমার মেয়ের কোনও দোষ নেই। কিন্তু তাকে চার ঘণ্টা বিদ্যালয়ের অফিস কক্ষে আটকের পর প্রধান শিক্ষক দুটি বেত্রাঘাত করে ছেড়ে দিয়েছেন। এতে মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত ও লজ্জিত হয়ে পড়েছে।

এ ঘটনার পর থেকে তার মেয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে বলেও জানান তিনি।

তবে অভিযুক্ত প্রধান শিক্ষক আলী মনসুর মানিক বলেন, ‘দশম শ্রেণির দুই ছাত্রের সঙ্গে ওই মেয়ের মন দেওয়া-নেওয়ার অভিযোগ উঠেছে। ওই অভিযোগে দুই ছাত্রের মধ্যে মারামারি হয়। পরে ছাত্রদের অভিভাবকরা বিদ্যালয়ে এসে ছাত্রদের শাসন করে নিয়ে যান। এসময় ছাত্রীকে ধমক দেওয়া হয়েছে। বেত্রাঘাতের অভিযোগ ঠিক নয়।’

এ প্রসঙ্গে শিক্ষার্থীর বাবা বলেন, তার মেয়ের সঙ্গে সহপাঠীর মন দেওয়া-নেওয়ার অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। তারা দরিদ্র হওয়ায় অপরাধ ঢাকতে একথা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান