শ্রীপুরে প্রকাশ্যে স্ত্রী নির্যাতনকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৮

গ্রেফতার হওয়া ইব্রাহীম গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে স্ত্রীকে নির্যাতনে অভিযুক্ত ইব্রাহীমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ ফেব্রুয়ারি) তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ইব্রাহীম শ্রীপুর উপজেলার গোদারচালা গ্রামের ফজলুল হকের ছেলে।
গত ২০ জানুয়ারি খাবারের টাকা চাওয়ায় স্ত্রী ফরিদা আক্তারকে শ্রীপুরের নয়নপুর এমসি বাজারে প্রকাশ্যে মারধর করে ইব্রাহীম। আশপাশের কয়েকজন ওই দৃশ্য ভিডিওতে ধারণ করে। তাদের একজন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে ওঠে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, গৃহবধূ ফরিদা আক্তারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইব্রাহীমসহ তার শাশুড়ি জামিলা বেগম (৪৭), তৃতীয় স্ত্রী মৌরী আক্তার (২৫), তার দুই বোন নাসরিন আক্তার (২২) ও ফারজানা আক্তারকে (১৯) আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, সম্পদের লোভে ফরিদাকে বিয়ে করে ইব্রাহীম। নির্যাতনের শিকার ফরিদার আগের সংসারে তিন সন্তান রয়েছে। ইব্রাহীমের সংসারেও প্রথম স্ত্রী ছিল। বিয়ের পর বিভিন্ন সময় টাকা-পয়সার জন্য ফরিদাকে নির্যাতন করতো ইব্রাহীম। সম্প্রতি সে তৃতীয় বিয়ে করেছে।
মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ত থাকারও অভিযোগ রয়েছে।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান