জামালপুরে বাস খাদে পড়ে ২০ জন আহত, উদ্ধারকর্মীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৭

মৃত্যু  জামালপুর জামালপুরে একটি যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে স্থানীয় এক উদ্ধারকর্মী মারা যান। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২০ ফেব্রুয়ারি রাতে বৈশাখী পরিবহনের একটি বাস ঢাকা থেকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উদ্দেশে ছেড়ে আসে। বুধবার ভোর ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় আসলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের যাত্রীদের উদ্ধারকাজে অংশ নেন। এ সময় উদ্ধারকর্মীদের মধ্যে মোহনপুর বেপারিপাড়া এলাকার গোল মাহমুদ (২৮) ভেঙে পড়া বিদ্যুতের খুঁটির সচল তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী