টেকনাফে সাড়ে ৩৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২২

ইয়াবা

কক্সবাজারের টেকনাফে ৩৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টেকনাফের নাফ নদীর খোরেরমুখ শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। বিজিবি টেকনাফের ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান ওই এলাকায় ঢুকছে- এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সাগরের দিকে নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি ১১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৩ কোটি ৬০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ বিজিবি সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। এগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। 

আরও পড়ুন: সরকারি রাস্তা দখল করে টিএমএসএসের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম