সুন্দরগঞ্জে আ.লীগে যোগ দিলেন জাপা’র দুই শতাধিক নেতাকর্মী

গাইবান্ধা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৬

সুন্দরগঞ্জে আ.লীগে যোগ দেন জাপা’র দুই শতাধিক নেতাকর্মী আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনকে ঘিরে সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে বাজারপাড়া ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি আলোচনা সভায় জাতীয় পার্টি থেকে এসব নেতাকর্মীরা যোগদান করেন।

সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মতিন বিএসসি ও সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরোজা বারীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মতিন বিএসসি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।’

জাতীয় পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদানের বিষয়ে দলীয় মনোনীত প্রার্থী আফরোজা বারী বলেন, ‘জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে চেতনা ফিরে এসেছে। তারা বুঝতে পেরেছে উন্নয়নশীল বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান