মাদারীপুরে ৩ হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব

মাদারীপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ১৬:০১আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৬:০১

গ্রেফতার

মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট থেকে রবিবার ভোরে তিন হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন কালকিনির এনায়েত নগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের আফজাল হাওলাদার ও রাশেদ সরদার। তারা দুই জনই মাছ ব্যবসায়ী।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাটে অভিযান চালিয়ে রবিবার ভোরে তিন হাজার কেজি জাটকাসহ দুই মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদ-নদী থেকে ধরা জাটকা কালকিনির মিয়ারহাটে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন ব্যবসায়ীরা। আটককৃতদের মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত মাছগুলো পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘনায় নিহত ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী