হামলাকারী ফয়জুলের মা-বাবা আটক

শাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ২৩:৫১আপডেট : ০৫ মার্চ ২০১৮, ০০:০৬

জাফর ইকবালের পেছনে দাঁড়ানো হামলাকারী ফয়জুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান ওরফে ফয়জুল ওরফে শফিকুরের মা-বাবাকে আটক করা হয়েছে। রবিবার (৪ মার্চ) রাতে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়জুলদের বাড়ি শাবি ক্যাম্পাস থেকে দেড় কিলোমিটার দূরে ছয় নম্বর টুকেরবারজার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে। ওই ঘটনার পর ফয়জুলের পরিবারের সদস্যরা বাড়িতে তালা মেরে পালিয়ে যান।

ফয়জুলের বাবার নাম মাওলানা আতিকুর রহমান। তিনি একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেন। ফয়জুলের মায়ের নাম মিনারা বেগম। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে। ১৫ বছর আগে তারা সিলেটের জালালাবাদ উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শেখেরপাড়ায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছে।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল। এরপর জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ছাত্ররা ফয়জুলকে আটকে মারধর করে। পরে তাকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। আজ  তাকে পুলিশের কাছে হস্তান্তরের পর চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়।

জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই ঢাকায় নিয়ে আসা হয়। রাত ১১টা ৫৮ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা তাকে। রবিবার সকালে জাফর ইকবালের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান কনসালটেন্ট সার্জন বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিভিশনের মেজর জেনারেল মুন্সি ‍মুজিবর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, জাফর ইকবালের মাথায় চারটি, পিঠে একটি, বাম হাতে একটি আঘাত লেগেছে। তবে তা গুরুতর নয়। চামড়ার ওপরে আঘাত লেগেছে। এরপরও তার সম্পূর্ণ সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। তার মানসিক অবস্থাও ভালো।

রবিবার দুপুরে জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় মামলা করেন। ওই মামলায় ফয়জুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান