জেদ্দা থেকে আসা ফ্লাইটে ৪৮টি স্বর্ণের বার, ছয় যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মার্চ ২০১৮, ১৫:০৬আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৫:১১

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি) সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শনিবার (১০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছয় যাত্রীর সিটে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।  শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। উদ্ধার করা বারগুলোর প্রতিটির ওজন ১১৭ গ্রাম বলে তিনি জানান।

আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ছয় যাত্রীর সিটে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছয় যাত্রীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’  তবে তিনি আটক ছয় যাত্রীর পরিচয় বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাতে রাজি হননি।

এই কর্মকর্তা আরও জানান, ‘বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি জেদ্দা থেকে বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটি চট্টগ্রাম হয়ে জেদ্দা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রুটে চলাচল করে। আটক যাত্রীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের