চার জনকে হাতুড়িপেটার অভিযোগ বেনাপোল ছাত্রলীগের বিরুদ্ধে

বেনাপোল প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ১৪:৪৫আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৪:৪৬

যশোর বেনাপোলে প্রতিপক্ষের চার কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বেনাপোল ছাত্রলীগের অপর একটি পক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় বেনাপোল কাস্টম হাউজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা কাস্টমস গেটের সামনে হাত বোমার বিস্ফোরণ ঘটায়।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শার্শা উপজেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী জানান, বেনাপোল কাস্টম হাউজের সামনে একটি শালিসকে কেন্দ্র করে যুব ও ছাত্রলীগের একটি পক্ষ পৌর ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, আওয়াল হোসেন, আল আমিন ও অনিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে আহতদের  স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর সন্ত্রাসীরা একটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।  

আহত ছাত্রলীগ নেতা আওয়াল হোসেনের ভগ্নিপতি ফারুক আহম্মেদ জানান, আওয়াল ও ইমরানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি ফিরোজ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় থানায় কোনঅ পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান