কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৬:০৪আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৬:০৪

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই বাজারের কাছে দুর্ঘটনার শিকার অটোরিকশা

কুড়িগ্রামে বাসের ধাক্কায় নুরনাহার বেগম (৪৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এসময় অটোচালকসহ ৬ জন আহত হয়েছেন। সদর থানার ওসি তদন্ত রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নারী লালমনিরহাট জেলার বড়বাড়ি এলাকার জালাল উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন, কাঁঠালবাড়ির ওসমান আলীর স্ত্রী আঞ্জু বেগম (৪৪), আব্দুল কাদের (৫০), বড়বাড়ি এলাকার মুন্না (৪৯), নুরুল উদ্দিনের স্ত্রী জাহেরা বেগমসহ (৪৮) অটোচালক বেলগাছা ইউনিয়নের আপেল (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি তদন্ত রওশন কবির জানান, নিহত ও আহতরা শনিবার সকালে অটোরিকশায় করে তাদের এক আত্মীয়কে দেখতে কুড়িগ্রাম সদর হাসপাতালে যাচ্ছিলেন।পথে কুড়িগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই নুরনাহার বেগম মারা যায়। তাদের মধ্যে আঞ্জু বেগম ও জাহেরা বেগমের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনার পর আধাঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে স্কুল মাঠ দখল করে চলছে রাস্তা নির্মাণের কাজ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম