ঘুষ নেওয়া সেই সাব-রেজিস্ট্রার এছহাক আলী সাময়িক বরখাস্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ১৮:০২আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৯:০১

 


ড্রায়ে ঘুষ নেওয়া সেই সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঘুষ গ্রহণকারী আলোচিত সেই সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সাব-রেজিস্ট্রার সাবিকুন নাহার। 

জেলা সাব-রেজিস্ট্রার সাবিকুন নাহার জানান, আড়াইহাহার উপজেলা সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডলের সরকারি অফিসে বসে টেবিলের ড্রয়ার খুলে ঘুষ নিয়ে ফাইল সই করার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশের পর তাকে আড়াইহাজারের অতিরিক্ত দায়িত্ব থেকে প্রত্যাহার ও বন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার দুপুরে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর) খান মো. আব্দুল মান্নান তাকে বরখাস্ত করেন। সেই বরখাস্তের চিঠি দুপুরে নারায়ণগঞ্জ জেলা সাব-রেজিস্ট্রার অফিসে আসে। ওই চিঠি পাওয়ার পরপরই তা বন্দর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘রবিবার সকালে সাব-রেজিস্ট্রার এসহাক আলী মণ্ডলকে আড়াইহাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার পরিবর্তে রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার রেজাউল করিম বকশিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্দর উপজেলা সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডলকে ঘুষ গ্রহণের বিষয়টি নিয়ে শোকজ করা হয়েছে। আগামী ২৮ মার্চের মধ্যে সেই শোকজের জবাব দিতে বলা হয়েছে।’ 

তিনি বলেন, ‘এখন তার বিরুদ্ধে সরকারি চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা রেজিস্ট্রার জানান, ‘রবিবার দুপুরে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর) খান মো. আব্দুল মান্নান আড়াইহাজারে সরেজমিন পরিদর্শন আসেন এবং দলিল লেখকসহ উপজেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এছহাক আলী মণ্ডলের ঘুষ নেওয়ার বিষয়টির প্রথমিক সত্যতা পান। তারপরই তাকে আড়াইহাজার থেকে প্রত্যাহার ও বন্দর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসারের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।’

আড়াইহাজার উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূইয়া জানান, আড়াইহাজার জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। তাঁত-সমৃদ্ধ এই উপজেলায় প্রতিদিনই জমি বেচাকেনা হয়। কিন্তু নিয়মিত সাব-রেজিস্ট্রার না বসার কারণে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি পোহাতে হয়। এজন্য আড়াইহাজারে একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার দেওয়ার জন্য আইজিআরের কাছে দাবি করা হয়েছে। তিনি তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, সরকারি অফিসে বসে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডলের ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল ও বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

ভিডিওতে দেখা যায়, টেবিলের ওপর কম্পিউটার। রয়েছে মুঠোফোন ও ফাইলের স্তূপ। প্রতিটি ফাইলে স্বাক্ষর করার আগে টাকা গুনে ড্রয়ারে রাখেন সাব-রেজিস্ট্রার। পাশ থেকে একজন ফাইল এগিয়ে দিচ্ছেন। এরমধ্যে একজন টাকা কম দেওয়ায় টাকা ফিরিয়ে দিচ্ছেন। পরে আবার তার চাহিদামত টাকা দিলে তা ড্রয়ারে রাখছেন। ড্রয়ারে টাকার অনেক নোট জমার পর নিজ হাতে তিনি প্যান্টের পকেটে রাখছেন।

এছাড়া সাব-রেজিস্ট্রার ঘুষ ছাড়া কোনও কাজ করেন না- এমন প্রতিবাদে গত মঙ্গলবার থেকে আড়াইহাজারে দেড়শতাধিক দলিল লেখক একযোগে কর্মবিরতি পালন করেন। সাব-রেজিস্ট্রারকে প্রত্যাহার এবং একজন স্থায়ী সাব-রেজিস্ট্রারের পোস্টিং চেয়ে বিক্ষোভ করেন সমিতির সদস্যরা। রবিবার দুপুরে আইজিআর সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে দলিল লেখকরা কর্মবিরতি স্থগিত করেন।

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূইয়া ঘুষ গ্রহণকারী দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন: ঝিনাইদহে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম