পান ব্যবসায়ীর ব্লেডের আঘাতে তিন পুলিশ আহত

গাইবান্ধা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ১৩:১৯আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৫:৫৩

পান ব্যবসায়ীর ব্লেডের আঘাতে তিন পুলিশ আহত গাইবান্ধা পৌর শহরে সৌরভ মিয়া (২৩) নামে এক পান ব্যবসায়ীর ব্লেডের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা পৌর শহরের পৌর পার্ক চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সৌরভ মিয়াকে আটক করা হয়।

আটক সৌরভ গাইবান্ধা পৌর শহরের ডেভিট কোং পাড়ার আবদুল্লাহর ছেলে। পৌর পার্ক এলাকায় একটি পানের দোকান রয়েছে তার।

আহত পুলিশ সদস্যরা হলেন, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ, সদর পুলিশ ফাঁড়ির শিক্ষানবিশ (এটিএসআই) আবদুস সাত্তার ও সানোয়ার হোসেন। তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহারিয়ার জানান, পৌর পার্ক এলাকা থেকে সৌরভ মিয়াকে ছিনতাইকারী সন্দেহে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল। এসময় হঠাৎ তিনি ব্লেড দিয়ে তিন পুলিশ সদস্যর হাতে আঘাত করে পালানোর চেষ্টা করে। পান ব্যবসায়ীর ব্লেডের আঘাতে তিন পুলিশ আহত

তিনি আরও জানান, ব্লেডের আঘাতে উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ, আবদুস সাত্তার ও সানোয়ারের হাত কেটে গেছে। তবে ব্লেডের আঘাতে আবু সাঈদের ডান হাত কেটে মারাত্মক জখম হয়েছে। তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক সৌরভ মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সৌরভের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, আটক সৌরভের বিরুদ্ধে থানায় কোনও মামলা আছে কিনা তা খতিয়ে দেখাসহ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান