৫৯ বস্তা সরকারি চাল জব্দ, আ.লীগ-বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ১৯:২৫আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৯:২৫

জব্দ করা চাল বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের বাড়ির গুদাম থেকে ১০ টাকা কেজি দরের ৫৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে চালগুলো জব্দ করে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৮ মার্চ) গাবতলী থানায় বিএনপি নেতা জাহিদ ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা জানান, মঙ্গলবার রাতে গোপনে খবর পান, মাজবাড়ি গ্রামে একটি গুদামে কালোবাজারে বিক্রির জন্য সরকারি চাল মজুদ করা হয়েছে। রাতেই নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের বাড়ি ঘেরাও করে ১০ টাকা কেজি দরের ৫৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল ছিল। চালগুলো বিএনপি নেতা জাহিদের ঘর সংলগ্ন গুদামে মজুদ করা ছিল। রাতেই চালগুলো পাচার করার কথা ছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে বুধবার গাবতলী থানায় বিএনপি নেতা জাহিদ ও তার ভাই আওয়ামী লীগ নেতা শহীদের বিরুদ্ধে মামলা করেছেন। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা শহীদ চালগুলো সংগ্রহ করে তার ভাই বিএনপি নেতা জাহিদের গুদামে রেখেছিল। দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম