ঝড়ের কবলে প্রধানমন্ত্রীর জনসভাস্থল, উপড়ে গেছে তোরণ

চাঁদপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ১২:১৩আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১২:১৮

চাঁদপুরে ঝড়ের কবলে প্রধানমন্ত্রীর জনসভাস্থল চাঁদপুরে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ও নির্মাণাধীন মঞ্চ। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের সাঁটানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। উপড়ে গেছে শহরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, বাসস্ট্যান্ড, কালীবাড়ি, চিত্রলেখা, পুরাণবাজারসহ বিভিন্ন সড়কে নির্মিত তোরণগুলো।

শুক্রবার সন্ধ্যায় ধেয়ে আসা আকস্মিক ঝড় টানা প্রায় ১৫ মিনিট ধরে চলে। এরপর ঝড়ো হাওয়া থেকে হালকা বৃষ্টি নামে। ধুলি ঝড়ে বন্ধ হয়ে যায় শহরের দোকানপাটগুলো। চাঁদপুরে ঝড়ের কবলে প্রধানমন্ত্রীর জনসভাস্থল

এদিকে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর পাড়ের চরভাঙ্গা এলাকায় স্কাউটসের কমডেকা সমাবেশস্থলও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমডেকা সমাবেশ ও চাঁদপুর স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে।

হাইমচরে অবস্থান করা চাঁদপুর জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন জানান, ঝড়ের কারণে হাইমচরের পথে পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের বেনার-ফেস্টুনগুলো পড়ে আছে। কমডেকা সমাবেশস্থলের পেন্ডেলের কাপড়গুলোর কিছু অংশ ছিঁড়ে গেছে। চরভাঙ্গা এলাকাসহ বিভিন্ন স্থানে নির্মাণাধীন তোরণগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘ঝড় হয়েছে, তবে বৃষ্টি নামেনি। এতে করে পেন্ডেলসহ কিছুটা ক্ষতি হলেও বাঁবুতে কোনও সমস্যা হয়নি।’ বাতাসের তোড়ে ভেঙে পড়েছে ফেস্টুন-ব্যানার

চাঁদপুর স্টেডিয়ামে অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গত কয়েকদিন ধরে এখানে ব্যাপক প্রস্তুতি চললে। মঞ্চসহ প্রায় ৮০ প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যার আকস্মিক এই ঝড়ে জনসভার নির্মাণাধীন মঞ্চের চারদিকের কাপড়গুলো ছিঁড়ে গেছে। এছাড়া স্টেডিয়ামের চারপাশে লাগানো সুসর্জিত বিলবোর্ডগুলো উপড়ে গেছে। এছাড়া স্টেডিয়ামের সামনে বাইরের রাস্তায় যে বিলবোর্ড, বেনার, ফেস্টুনের সাজসাজ রব ছিল তার অধিকাংশই তছনচ হয়ে গেছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম বলেন, ‘ঝড়ে প্যান্ডেলসহ স্টেডিয়ামের বাইরে-ভেতরে কিছু ক্ষতি হয়েছে। যার রিকভারি করার চেষ্টা আমরা করছি। কেন্দ্রীয় নেতারাসহ আমরা জেলা পর্যায়ের প্রায় অধিকাংশ নেতাই স্টেডিয়ামে রয়েছি।’ ভেঙে গেছে তোরণ

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘হাইমচরে ঝড়ে কমডেকা সমাবেশস্থল এবং চাঁদপুর স্টেডিয়ামে জনসভাস্থলে যে ক্ষতি হয়েছে তা খুব বেশি নয়। এটি রিকভারি করা যাবে।’ তিনি আরও বলেন, ‘কমডেকার তাঁবুতে অবস্থানরত কিছু বাচ্চাকে সরিয়ে নিরাপদে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১ এপ্রিল) চাঁদপুর যাচ্ছেন। রবিবার সকাল পৌনে ১২টার দিকে তিনি বাংলাদেশ স্কাউটস-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন করবেন। বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এ সফরে প্রধানমন্ত্রী চাঁদপুরে ৪৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ২৪টি ভিত্তিপ্রস্তর স্থাপন, ২৩টি উদ্বোধন।

আরও পড়ুন- রবিবার চাঁদপুর আসছেন প্রধানমন্ত্রী, ৪৭ প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম