তথ্য আছে পুলিশের কাছে, মামলা হলেই গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৮, ১৬:০৮আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৬:০৯

কুমিল্লা

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাউসার হোসেন (২৭) নামে এক তরুণ নিহতের ঘটনায় পুলিশের কাছে তথ্য আছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেই আসামি গ্রেফতার করা হবে।

কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম মিয়া এসব তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে ওসি আবদুস ছালাম মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা কাউসার হোসেন (২৭) নামের ওই তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ময়নাতদন্ত করার জন্য পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সোমবার বিকাল পর্যন্ত নিহতের ঘটনায় থানায় কোনও অভিযোগ হয়নি। তবে কে বা কারা যুবকটিকে ছুরিকাঘাত হত্যা করেছে, সে ব্যাপারে আমরা তথ্য পেয়েছি। থানায় অভিযোগ হলেই তাদের গ্রেফতার করা হবে।

এর আগে,  রবিবার (২ এপ্রিল) ভোরে নগরীর শাসনগাছা এলাকার চম্পকনগরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউসার জেলার মুরাদনগর উপজেলার আব্দুল খালেকের ছেলে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম