নেত্রকোনায় সরকারি চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ১৪:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৪:০১

নেত্রকোনা সরকারি চাল (ভিজিডি) আত্মসাতের মামলায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ২নং বটতলী বানিহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুখলেছুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। পরে বিচারক রাশেদুজ্জামান রাজা আবেদন নাকচ করে দিয়ে চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ১৫৫ জন উপকারভোগী ভিজিডি কার্ডধারী দুই মাসের স্বাক্ষর নিয়ে এক মাসের চাল বিতরণ করেন। তাছাড়া একই বছরের ডিসেম্বর মাসে মেসার্স জনতা রাইস মিল থেকে ট্যাগ অফিসারের স্বাক্ষর ও ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে  ৪.৬৫০ মেত্রিক টন চাল উত্তোলন করে বিক্রি করে। এঘটনায় ৪.৬৫০ মেট্রিক টন চাল প্রতি কেজি ৩৭.৮৪ টাকা হিসেবে ১,৭৫,৯৩৯ টাকা আত্মসাৎ ও ১৫৫ জন ভিজিডি কার্ডধারীর এক মাসের চাল আত্মসাতের  অভিযোগে দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগে দুদক স্পেশাল মোকদ্দমা নং ২৭/২০১৬ দাখিল করে।

এছাড়াও ২০১৭-১৮ অর্থবছরে এলজিএসপির প্রথম পর্যায়ের ১৫ লাখ ও দ্বিতীয় পর্যায়ে ১৬ লাখ টাকা আত্মসাতের  অভিযোগ করেন  ঐ ইউনিয়ন পরিষদের ৭ সদস্য। এছাড়া তিনি নাগরিকদের সনদের বই ব্যক্তিগত ভাবে ছাপিয়ে সরকারি  কোষাগারে না দিয়ে আত্মসাৎ  করারও অভিযোগ রয়েছে।

ওসি জানান, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান মুখলেছুর রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। অর্থ আত্মসাৎ ছাড়াও তার নামে ২ টি হত্যা মামলা রয়েছে। পরে মঙ্গলবার জামিন আবেদন করতে আসলে আদালত তাকে কারাগারে পাঠান। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান