কেসিসি নির্বাচন: তিন দিনে মনোনয়নপত্র নিয়েছেন ১৮৮ জন

খুলনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১২:৪১আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১২:৪৬

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে তিন দিনে মেয়র পদে তিন জনসহ ১৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৫৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় পার্টির নগর নেতা মোল্লা শওকত হোসেন বাবুল এবং সিপিবি’র নগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু মনোনয়ন সংগ্রহ করেছেন। এর আগে গত মঙ্গলবার মেয়র পদে বর্তমান মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ এপ্রিল। যাচাই-বাছাই ১৫ ও ১৬ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। খুলনা সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৩১টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১০টি। মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪৫৩ জন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম