কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা: দুই জেএমবির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ২০:৫৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২০:৫৮

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা: দুই জেএমবির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ দুই বছর পর কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টানও মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য মামলায় দুই জেএমবি সদস্যের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ এপ্রিল) বিকালে পুলিশি নিরাপত্তায় মামলার প্রধান আসামি জেএমবির অন্যতম সদস্য রাজিব গান্ধী ও গোলাম রব্বানীকে আদালতে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে মামলার বাদী নিহত হোসেন আলীর ছেলে রাহুল আজাদের সাক্ষ্যগ্রহণ করা হয়।

কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারেকের আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৫মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংক জানান, মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার ঘটনায় বিস্ফোরক আইন ও হত্যা পৃথক দুটি মামলা হয়েছে। আজ বিস্ফোরক দ্রব্য মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হলো। তবে হত্যা মামলার সাক্ষী এখনও শুরু হয়নি।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন লিগাল এইডের আইনজীবী হুমায়ুন কবীর।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে ভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খ্রিস্টান ও মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এসময় হত্যাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়।

মামলায় ৭ আসামির মধ্যে ৪ আসামি ইতোপূর্বে হলি আর্টিজান, শোলাকিয়া, নান্দাইল ও রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। বাকি এক আসামি এখনও পলাতক। জেএমবি সদস্য রাজিব গান্ধী ও গোলাম রব্বানী হলি আর্টিজান ও শোলাকিয়া হত্যা মামলারও আসামি।

আটক জেএমবি সদস্য রাজীব গান্ধী গাইবান্ধা জেলার সাঘাটার ভুতমারা বোনারপাড়া গ্রামের ওসমান মোল্ল্যার ছেলে এবং গোলাম রব্বানী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক নাককাটির একতীরের আড়া গ্রামের নুর হোসেন ব্যাপারীর ছেলে।

 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম