মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজশাহী প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৮, ১০:৫৫আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১০:৫৬

রাজশাহী রাজশাহীর তানোর উপজেলায় ইসরাফিল হোসেন (২৫) নামে মাদকসেবী এক ছেলেকে পুলিশে দিয়েছেন তার বাবা ইয়াজ উদ্দিন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শওকাত আলী তাকে চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। সোমবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, ইসরাফিল মাদকসেবন করে পরিবারের সঙ্গে খারাপ আচরণ করতো। এ নিয়ে অতিষ্ঠ হয়ে সোমবার সকালে তাকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেন তার বাবা ইয়াজ উদ্দিন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান,  সোমবার দুপুরে ইসরাফিলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম