পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ১৭:৫৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৮:৪৩

ট্রেন লাইনচ্যুত (ফাইল ছবি) চট্টগ্রাম-সিলেট রেলপথে চলাচলকারী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। এই দুর্ঘটনার পর মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকাল পৌনে ৫টা থেকে  ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দাশ জানান, ‘দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে ছেড়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে তারা উদ্ধার কাজ শুরু করবেন। দুর্ঘটনার কারণে বিকাল পৌনে ৫টা থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম