জাতিসংঘ প্রতিনিধি দলের ক্যাম্প পরিদর্শন, রোহিঙ্গাদের বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১৭:৩০আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৭:৩০

জাতিসংঘ প্রতিনিধি দলের ক্যাম্প পরিদর্শন, রোহিঙ্গাদের বিক্ষোভ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় শত শত রোহিঙ্গা নারী-পুরুষ বিক্ষোভ করেছেন। রবিবার (২৯ এপ্রিল) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে তারা এই বিক্ষোভ করেন।

এসময় ‘আমার দেশ বাংলাদেশ নয়’, ‘আমরা মিয়ানমারে ফিরে যেতে চাই’, ‘আমাদের অধিকার ফিরে পেতে চাই’, ‘আমাদের ওপর বর্বর নির্যাতনের বিচার চাই’ সহ নানা স্লোগান দেন তারা। এসময় পুলিশ ও আনসার সদস্যরা এসে বিক্ষোভকারীদের বাধা দেন।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে চলে যাওয়ার সময় কিছু রোহিঙ্গা বিক্ষোভ করার চেষ্টা করেছিল। পরে আমরা বাধা দিলে তারা চলে যায়। মূলত: এসব রোহিঙ্গারা নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণের জন্য কিছু ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। পরে ওখান থেকে কেউ কেউ স্লোগান দিয়েছে।’ তারা খুব দ্রুত প্রত্যাবাসনের জন্য এমনটি করছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে রবিবার সকালে কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তমব্রু নো-ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। সেখান থেকে প্রতিনিধি দলটি বেলা ১১টার দিকে উখিয়ার বালুখালী ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় রোহিঙ্গাদের কাছ থেকে তারা রাখাইনে নির্যাতনের বর্ণনা শোনেন। পরিদর্শন শেষে দুপুরে কুতুপালং ডি-ব্লকে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম