৭শ নয়, সাড়ে ৯৫ কোটি টাকা পেয়েছি: মনি

খুলনা প্রতিনিধি
০৫ মে ২০১৮, ১৭:৫৫আপডেট : ০৫ মে ২০১৮, ১৮:০২

বক্তব্য রাখছেন মনিরুজ্জামান মনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ৭শ নয় সাড়ে ৯৫ কোটি টাকার চলমান প্রকল্প রেখে গেছেন বলে জানিয়েছেন মেয়র মনিরুজ্জামান মনি। তিনি বলেন, ‘আমি যখন দায়িত্ব গ্রহণ করি, তখন নগদ আড়াই লাখ ও ব্যাংকে সাড়ে ৯৫ কোটি টাকা পেয়েছিলাম। অথচ সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক তার দায়িত্ব পালনের শেষ দিনে ৭শ কোটি টাকা রেখে গেছেন বলে প্রচার করছেন। কথাটি সত্য নয়।’

শনিবার (৫ মে) নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে তালুকদার আব্দুল খালেক মনিরুজ্জামান মনির কাছে পরাজিত হন।

মনিরুজ্জামান মনি বলেন, ‘তালুকদার আব্দুল খালেক ২০১৩ সালের ৯ মে মেয়র পদ থেকে পদত্যাগ করেন। ১৫ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে তিনি পরাজিত হন। তবে, পরিষদের কাউন্সিলররা একই বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে বহাল ছিলেন। ওই সময়ে সিটি করপোরেশন নির্বাচনে ২৮নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর আজমল আহমেদ তপন মেয়রস প্যানেলের এক নম্বর সদস্য থাকায় আইনগত কারণেই দায়িত্বপ্রাপ্ত মেয়র হিসেবে দাফতরিক কার্যক্রম পরিচালনা করেন। ২৫ সেপ্টেম্বর নির্বাচিত মেয়র হিসেবে আমি বিজয়ী সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব হস্তান্তরের স্বাক্ষরিত কাগজে সিটি করপোরেশনের ক্যাশভোল্টে ২ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ৯৫ কোটি ৬২ লক্ষ ৩৭ হাজার ৮শ ৪৫ টাকা ৭৩ পয়সা স্থিতির উল্লেখ ছিল। দায়িত্ব অর্পণ ও গ্রহণকারী সভায় উপস্থিত ছিলেন তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ।’

মনিরুজ্জামান মনির বক্তব্যের প্রসঙ্গে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আমি প্রায় ৭শ কোটি টাকার চলমান প্রকল্প রেখে এসেছিলাম। ঠিকভাবে বাস্তবায়িত হলে খুলনা পাল্টে যেত। সরকারের তহবিল থেকে পর্যায়ক্রমে আসা অর্থ লুটপাট হয়েছে। যথাযথভাবে কাজ না করার কারণে ফেরত চলে গেছে। দায়িত্ব পালনকালে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করার পর কাজ চলামান ছিল। সেসব প্রকল্পে ৫ বছর ধরে ধারাবাহিকভাবে প্রায় ৭শ কোটি টাকা বরাদ্দ এসেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী