‘বিএনপি কোটা আন্দোলনে সফল হয়নি, এখন পাহাড়ে ঢুকেছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মে ২০১৮, ১৮:৫৮আপডেট : ০৫ মে ২০১৮, ১৯:২২

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের কোটা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন পাহাড়ে গিয়ে ঢুকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। তারা নানা আন্দলনে ব্যর্থ। কোটা সংস্কার আন্দোলনের মধ্যেও তারেক রহমান ঢুকে পড়েছিলেন। লন্ডন থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। কিন্তু সফল হয়নি। এখন গিয়ে পাহাড়ে ঢুকেছে। পাহাড়ে তারা গিয়ে ঢুকে পড়েছে এ রকম ইঙ্গিত পাচ্ছি আমরা। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

শনিবার (৫ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। নগরীর লালখান বাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় ওবায়দুল কাদের প্রধান অতিথি ছিলেন।

আরও পড়ুন: পার্বত্য অঞ্চলে হত্যাকাণ্ড আওয়ামী দুঃশাসনের ভয়ঙ্কর দৃষ্টান্ত: রিজভী

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি নিজেরা নিজেদের কর্মকাণ্ডের কারণে রাজনীতির চোরাবালিতে হারিয়ে গেছে। যারা নয় বছরে পারেনি তারা নয় মাসেও পারবে না। নির্বাচনের বাকি আর নয় মাসও নেই। আর মাত্র ছয় মাস আছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি নেতারা বলছেন তারা বেগম জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। তারা নির্বাচনে না গেলে কি হবে? আকাশ ভেঙ্গে পড়বে? তারা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি। জ্বালাও পোড়াও করেছে, সন্ত্রাস করেছে। তাতে কি গণতন্ত্রের বৈধতা, সুচিতা ও সম্ভ্রম নষ্ট হয়েছে?

সম্প্রতি ভারত সফরের প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ৫ মিনিট সময় পাওয়া অনেক কষ্টকর। সেখানে তিনি আমাদের ৩২ মিনিট সময় দিয়েছেন। আমরা সেখানে জাতীয় ইস্যু নিয়ে কথা বলেছি। অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনও কথা বলিনি। আমাদের দেশকে আমরা ছোট করতে চাই না। নালিশ করিনি, নালিশ করতে যাইনি। উত্তর জনপদ শুকিয়ে যাচ্ছে। পানির জন্য হাহাকার। তিস্তা নদীর পানি বণ্টনের অনুরোধ জানিয়েছি। আমাদের ন্যায়সঙ্গত হিস্যা আদায়ে আলোচনা করেছি।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী