বিড়ম্বনায় কলেজিয়েট স্কুল কেন্দ্রের ভোটাররা

তৌহিদ জামান, খুলনা থেকে
১৫ মে ২০১৮, ০৮:৩৯আপডেট : ১৫ মে ২০১৮, ০৯:৩১

কলেজিয়েট স্কুল কেন্দ্রের সামনে ভোটাররা মঙ্গলবার সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মহানগরীর ভোট কেন্দ্রগুলোয় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এখনও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে খুলনা কলেজিয়েট স্কুলে ভোট দিতে বিড়ম্বনায় পড়েছেন ভোটাররা।  

খুলনা কলেজিয়েট স্কুলের দুটি কেন্দ্র রয়েছে। একটি উত্তরাংশ, অপরটি পূর্ব। তারা একবার পূর্ব আরেকবার উত্তরাংশে যাচ্ছে। কেন্দ্রে প্রবেশের আগে পুলিশ তাদের ভোটার নম্বর পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করছেন- পূর্ব না উত্তর? কিন্তু তারা জানেন না, কোন অংশ তারা ভোট দেবেন। এতে করে বিড়ম্বনায় পড়েছেন ভোটাররা। অনেকে ভুল করে কেন্দ্রে ফোন নিয়ে এসেছেন। তাদের ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

গত ২৩ এপ্রিল থেকে দিনরাত এক করে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। কোথায় দেখা মেলেনি তাদের! বাসাবাড়ি, হাট বাজার, দোকানপাট, অলিগলি, রাজপথ, বস্তি থেকে দালানকোটা–সবখানে ছুটেছেন প্রার্থী ও তাদের কর্মীরা। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি দলমত নির্বিশেষে সব শ্রেণির ভোটারের মন জয়ে তাদের প্রাণান্তকর চেষ্টা মহানগরীকে মাতিয়ে রেখেছিল গত তিন সপ্তাহ। স্লোগান-মিছিলের শহরে পরিণত হওয়া খুলনা নগরী ছেয়ে গেছে পোস্টার ব্যানারে।

কলেজিয়েট স্কুল কেন্দ্রের সামনে ভোটাররা নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন পাঁচজন। তারা হলেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা), বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত এস এম শফিকুর রহমান মুশফিক (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ও সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)।

এছাড়া, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার চার লাখ ৯৩ হাজার ৯২ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৫ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন।

ভোটকেন্দ্র ২৮৯টি। ভোটকক্ষ এক হাজার ৫৬১টি। আর অস্থায়ী ভোটকক্ষ ৫৫টি। কেন্দ্রগুলোর মধ্যে ২৩৪টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। দুটি কেন্দ্র–মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন:

ভোটগ্রহণ শুরু

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম